৩১/১. অধ্যায়ঃ
বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে নাসাঈ : ৩৬৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৭৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، عَنْ عُرْوَةَ، عَنْ بَشِيرٍ: أَنَّهُ نَحَلَ ابْنَهُ غُلَامًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرَادَ أَنْ يُشْهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ ذَا؟» قَالَ: لَا، قَالَ: «فَارْدُدْهُ»
বশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তার এক ছেলেকে একটি গোলাম দান করলেন, তিনি নবী (ﷺ)-এর কাছে আসলেন এ উদ্দেশে যে, নবী (ﷺ)-কে এ ব্যাপারে সাক্ষ্য রাখবেন। তিনি (ﷺ) বললেন: তুমি কি তোমার সব সন্তানকে অনুরূপ দান করেছ? তিনি [বশীর] বললেন: না। তখন তিনি (ﷺ) বললেন: তবে তা ফিরিয়ে নাও।
