৩১/১. অধ্যায়ঃ
বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে নাসাঈ : ৩৬৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ النُّعْمَانِ، قَالَ: انْطَلَقَ بِهِ أَبُوهُ يَحْمِلُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ مِنْ مَالِي كَذَا وَكَذَا، قَالَ: «كُلَّ بَنِيكَ نَحَلْتَ مِثْلَ الَّذِي نَحَلْتَ النُّعْمَانَ؟»
নু‘মান (রাঃ) থেকে হতে বর্ণিতঃ
তাঁর পিতা তাঁকে নবী (ﷺ)-এর কাছে নিয়ে গেলেন এবং বললেন: আপনি সাক্ষী থাকুন আমি আমার পুত্র নুমান-কে আমার এই এই সম্পদ দান করেছি। তিনি (ﷺ) বললেন: তুমি তোমার সব সন্তানকে অনুরূপ দান করেছ, যা নুমান-কে দান করেছ?
