৩২/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৮৯ - হিবা
পিতা কর্তৃক সন্তানকে দান করে ফেরত নেয়, আর এ বিষয়ের হাদীসে বর্ণনাকারীদের মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৩৬৮৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৮৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرْجِعُ أَحَدٌ فِي هِبَتِهِ إِلَّا وَالِدٌ مِنْ وَلَدِهِ، وَالْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যেন কাউকে কিছু দান করে তা ফেরত না নেয়, তবে পুত্র থেকে পিতার ফিরিয়ে নেয়া ছাড়া। কেননা, যে লোক দান করে তা ফিরিয়ে নেয়, সে ঐ লোকের মতো, যে বমি করে তা পুনরায় খায়।
