৩২/৪. অধ্যায়ঃ

দান করে তা ফিরিয়ে নেয়া সম্পর্কে ত্বাউস (রহিমাহুল্লাহ)-এর হাদীসে বর্ণনায় ইখতিলাফ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭০৪

أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يَحِلُّ لِأَحَدٍ يَهَبُ هِبَةً ثُمَّ يَعُودُ فِيهَا إِلَّا الْوَالِدَ - قَالَ طَاوُسٌ: كُنْتُ أَسْمَعُ الصِّبْيَانَ يَقُولُونَ: يَا عَائِدًا فِي قَيْئِهِ، وَلَمْ أَشْعُرْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ ذَلِكَ مَثَلًا، حَتَّى بَلَغَنَا أَنَّهُ كَانَ يَقُولُ -، مَثَلُ الَّذِي يَهَبُ الْهِبَةَ ثُمَّ يَعُودُ فِيهَا - وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ قَيْئَهُ "

তাউস (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পিতা ছাড়া আর কোন ব্যক্তির জন্যই দান করে তা ফিরিয়ে নেয়া বৈধ নয়।ত্বাউস (রহঃ) বলেন: আমি ছেলেদেরকে বলতে শুনতাম, "হে বমি ভক্ষণকারী!” কিন্তু আমার জানা ছিল না যে, রাসূলুল্লাহ (ﷺ) তা একটি দৃষ্টান্তরূপে পেশ করেছেন। পরে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, যে দান করে তা ফেরত নেয়। আর তিনি এমন একটি কথা বললেন, যার অর্থ হলো: [যে দান করে ফেরত নেয়, সে ঐ কুকুরের মতো, যে নিজের বমি নিজেই খায়]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন