৩২/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭০৫ - হিবা
দান করে তা ফিরিয়ে নেয়া সম্পর্কে ত্বাউস (রহিমাহুল্লাহ)-এর হাদীসে বর্ণনায় ইখতিলাফ
সুনানে আন-নাসায়ী : ৩৭০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَنْظَلَةَ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ: أَخْبَرَنَا بَعْضُ مَنْ أَدْرَكَ النَّبِيَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَثَلُ الَّذِي يَهَبُ فَيَرْجِعُ فِي هِبَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ فَيَقِيءُ ثُمَّ يَأْكُلُ قَيْئَهُ»
ত্বাউস (রহঃ) হতে বর্ণিতঃ
হানযালাহ্ (রহঃ) বলেন, তিনি ত্বাউস (রহঃ)-কে বলতে শুনেছেন, এমন লোক আমাদের হাদীস বর্ণনা করেছেন, যিনি নবী (ﷺ)-কে দেখছেন। তিনি (ﷺ) বলেন, যে ব্যক্তি দান করে, অতঃপর তার দান ফেরত নেয়, তার উপমা হলো ঐ কুকুরের মতো যে খেয়ে বমি করে তারপর ঐ বমি আবার খায়।
