৩/১০. অধ্যায়ঃ
হায়যগ্রস্ত স্ত্রীর সাথে তার হায়য বস্ত্রে একত্রে শয্যা গ্রহণ
সুনানে নাসাঈ : ৩৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭১
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، ح وَأَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، ح وَأَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ، أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَتِي , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَفِسْتِ»؟ قُلْتُ: نَعَمْ , «فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ» وَاللَّفْظُ لِعُبَيْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ
যায়নাব বিনত আবু সালামা (রহঃ) হতে বর্ণিতঃ
উম্মু সালামা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে শায়িত ছিলাম। এ সময় আমার হায়য দেখা দিলে আমি সরে পড়লাম এবং আমার হায়যের কাপড় পরিধান করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি হায়যগ্রস্ত হয়েছ কি? আমি বললাম, হ্যাঁ! তখন তিনি (ﷺ) আমাকে ডাকলেন আর আমি তাঁর সাথে একই চাদরের নিচে শয়ন করলাম। হাদিসে বর্ণিত শব্দাবলী ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ-এর।
