৩৪/৩. অধ্যায়ঃ
এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৪৩
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِي عُمَرَ الصَّنْعَانِيِّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ رَجُلًا عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ، فَهِيَ لَهُ وَلِمَنْ يَرِثُهُ مِنْ عَقِبِهِ مَوْرُوثَةٌ»
আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যদি উমরা হিসেবে কাউকে কিছু দেয় এবং তার পরবর্তীদেরকেও, তাহলে ঐ বস্তু যাকে দেয়া হয়েছে তার হয়ে যাবে; আর তার উত্তরসূরিদের মধ্যে যারা তার ওয়ারিস হবে তাদের জন্য মিরাসরূপে গণ্য হবে।
