৩৪/৪. অধ্যায়ঃ
এ বিষয়ে আবূ সালামাহ্ (রাঃ)-এর হাদীসে ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহিমাহুল্লাহ) ও মুহাম্মাদ ইবনু 'আম্র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে নাসাঈ : ৩৭৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৫১
أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ»
জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) সূত্রে আল্লাহর নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, ‘উমরা তারই হয়ে যায় যাকে তা দেয়া হয়েছে।
