৩৪/৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৫২ - 'উমরারূপে (আজীবনের জন্য) দান করা
এ বিষয়ে আবূ সালামাহ্ (রাঃ)-এর হাদীসে ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহিমাহুল্লাহ) ও মুহাম্মাদ ইবনু ‘আম্র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৭৫২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৫২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا عُمْرَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: 'উমরা করা ঠিক নয়, তবে যদি কাউকে 'উমরা হিসেবে কিছু দান করা হয়, তবে তা তারই সাব্যস্ত হবে।
