৩৪/৪. অধ্যায়ঃ
এ বিষয়ে আবূ সালামাহ্ (রাঃ)-এর হাদীসে ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহিমাহুল্লাহ) ও মুহাম্মাদ ইবনু 'আম্র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে নাসাঈ : ৩৭৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৫৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যাকে উমরা হিসেবে কিছু দেয়া হয়, তা তারই সাব্যস্ত হবে।
