৩৫/১৫. অধ্যায়ঃ

শপথ ভঙ্গের পূর্বেই তার কাফ্ফারাহ্ দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৮০

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنَ الْأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لَا أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ»، ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ، فَأُتِيَ بِإِبِلٍ فَأَمَرَ لَنَا بِثَلَاثِ ذَوْدٍ، فَلَمَّا انْطَلَقْنَا قَالَ بَعْضُنَا لِبَعْضٍ: لَا يُبَارِكُ اللَّهُ لَنَا، أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لَا يَحْمِلَنَا، قَالَ أَبُو مُوسَى: فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ: «مَا أَنَا حَمَلْتُكُمْ بَلِ اللَّهُ حَمَلَكُمْ، إِنِّي وَاللَّهِ لَا أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ»

আবূ মূসা আশ্‌আরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি আশআরী গোত্রের একদল লোকসহ রসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম বাহন চাওয়ার জন্য। তিনি (ﷺ) বললেন: আল্লাহর শপথ! আমি তোমাদেরকে বাহন দিব না এবং তোমাদেরকে দেয়ার মতো এমন কোন বাহন আমার কাছে নেইও।আবু মূসা (রাঃ) বলেন: অতঃপর আল্লাহর ইচ্ছায় আমরা কিছুক্ষণ অবস্থান করলাম। অতঃপর তাঁর কাছে কিছু উট আসলে রসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলেন আমাদেরকে তিনটি উট দেয়ার জন্য। আমরা যখন সেখান থেকে বের হলাম, তখন আমাদের লোকেরা বলতে লাগল, এই বাহনে আল্লাহ তা'আলা আমাদেরকে বারাকাত দিবেন না। কেননা আমরা তাঁর কাছে বাহন চাওয়ার জন্য আসলে, তখন তিনি শপথ করে বললেন যে, আমাদের জন্য কোন বাহন নেই।আবু মূসা (রাঃ) বলেন: আমরা নাবী (ﷺ)-এর নিকট ফিরে এসে এ কথা উল্লেখ করলে তিনি বললেন: আমি তোমাদেরকে বাহন দেইনি, বরং আল্লাহ তা'আলা তোমাদের বাহন দিয়েছেন। আল্লাহর শপথ! আমি যদি কোন বিষয়ে শপথ করি, পরে অন্য বিষয়ে তার চেয়ে অধিক কল্যাণ দেখতে পাই, তখন আমি আমার শপথের কাফ্‌ফারা আদায় করি এবং সেটাই করি যা কল্যাণকর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন