৩৫/১৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৮১ - মানত ও কসম
শপথ ভঙ্গের পূর্বেই তার কাফ্ফারাহ্ দেয়া
সুনানে আন-নাসায়ী : ৩৭৮১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৮১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ وَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
'আম্র ইবনু শু'আয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে শপথ করে, এরপর অন্য কিছুতে তার চাইতে অধিক কল্যাণ দেখতে পায়, তখন সে যেন নিজের শপথের কাফ্ফারাহ্ দেয় এবং ঐ কল্যাণকর কাজটি করে।
