৩৫/১৬. অধ্যায়ঃ
শপথ ভাঙ্গার পর কাফ্ফারাহ্ আদায় করা
সুনানে নাসাঈ : ৩৭৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৮৫
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، مَوْلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ يُحَدِّثُ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যদি কোন বিষয়ে শপথ করে, তারপর অন্য কোন বিষয়ে তার চাইতে অধিক কল্যাণ দেখতে পায়; তবে সে যেন শপথের কাফ্ফারা আদায় করে এবং উত্তমকে গ্রহণ করে।
