৩৫/১৬. অধ্যায়ঃ
শপথ ভাঙ্গার পর কাফ্ফারাহ্ আদায় করা
সুনানে নাসাঈ : ৩৭৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৮৬
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيَدَعْ يَمِينَهُ وَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَلْيُكَفِّرْهَا»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন বিষয়ে শপথ করে, তারপর অন্য বিষয়ে তার চাইতে কল্যাণ দেখতে পায়, সে যেন শপথের কাফ্ফারা দিয়ে দেয় এবং অধিক কল্যাণকে গ্রহণ করে।
