৩৫/১৬. অধ্যায়ঃ
শপথ ভাঙ্গার পর কাফ্ফারাহ্ আদায় করা
সুনানে নাসাঈ : ৩৭৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৮৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، قَالَ: سَمِعْتُ تَمِيمَ بْنَ طَرَفَةَ، يُحَدِّثُ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى خَيْرًا مِنْهَا فَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَلْيَتْرُكْ يَمِينَهُ»
আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ কোন শপথ করার পর যদি অন্য বিষয়ে তার চাইতে উত্তম দেখতে পায়, তবে সে যেন শপথ ভঙ্গ করে এবং উত্তমকে গ্রহণ করে।
