৩৫/৩২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১৪ - মানত ও কসম
যে ব্যক্তি পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাওয়ার মানৎ করে
সুনানে আন-নাসায়ী : ৩৮১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১৪
أَخْبَرَنِي يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ فَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَمْشِ وَلْتَرْكَبْ»
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার বোন পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাওয়ার মানত করে। এ বিষয়ে সে আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে ফাতাওয়া জিজ্ঞেস করতে বলে। আমি নাবী (ﷺ) কে এ বিষয়ে ফাতাওয়া জিজ্ঞেস করলে তিনি বললেন: সে পায়ে হেঁটে যাবে, আর অপারগ হলে) বাহনেও আরোহণ করবে।
