৩৫/৩১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮১৩ - মানত ও কসম
যে বস্তুতে মালিকানা নেই, তার মানৎ করা
সুনানে আন-নাসায়ী : ৩৮১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮১৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى مِلَّةِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»
সাবিত ইবনুয যহহাক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের শপথ করবে অথচ সে এ বিষয়ে মিথ্যাবাদী, তখন সে তাই হয়ে যাবে, যা সে বলবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোন বস্তু দ্বারা নিজেকে হত্যা করবে, তা দিয়েই তাকে ক্বিয়ামাতের দিন 'আযাব দেয়া হবে। যার মালিক মানুষ নয়, তাতে তার মানত হয় না।
