৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৬৯ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৬৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৬৯
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَرْضِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ قَدْ عَرَفَ أَنَّهُ مُحْتَاجٌ، فَقَالَ: «لِمَنْ هَذِهِ الْأَرْضُ؟» قَالَ: لِفُلَانٍ، أَعْطَانِيهَا بِالْأَجْرِ، فَقَالَ: «لَوْ مَنَحَهَا أَخَاهُ» فَأَتَى رَافِعٌ الْأَنْصَارَ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَاكُمْ عَنْ أَمْرٍ كَانَ لَكُمْ نَافِعًا، وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْفَعُ لَكُمْ
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারীর জমির উপর দিয়ে যাওয়ার সময় জানতে পারলেন যে, সে অভাবী লোক। তিনি (ﷺ) বললেন, এটা কার জমি? সে বলল: অমুকের, বর্গা চুক্তিতে সে আমাকে [আবাদ) করতে দিয়েছে। তিনি (ﷺ) বললেন: যদি সে তার ভাইকে দান করত। রাফি' (রাঃ) আনসারী ভাইয়ের কাছে এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে একা কাজ হতে নিষেধ করেছেন, যা তোমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর আদেশ পালন করাই তোমাদের জন্য অধিক লাভজনক।
