৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৮৭ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৮৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৮৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُرَّةَ، قَالَ: سَأَلْتُ الْقَاسِمَ، عَنِ الْمُزَارَعَةِ؟ فَحَدَّثَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «نَهَى عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «مَرَّةً أُخْرَى»
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
'উসমান ইবনু মুরাহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বর্গা দেয়ার বিষয়ে ক্বাসিম-এর কাছে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাফি' ইবনু খদীজ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাক্বালাহ্ এবং মুযাবানাহ্ করতে নিষেধ করেছেন। আবূ 'আবদুর রহমান [ইমাম নাসায়ী] (রহঃ) পুনরাবৃত্তি করেন।
