৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৮৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৮৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: قَالَ أَبُو عَاصِمٍ: عَنْ عُثْمَانَ بْنِ مُرَّةَ، قَالَ: سَأَلْتُ الْقَاسِمَ، عَنْ كِرَاءِ الْأَرْضِ؟ فَقَالَ: قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ» وَاخْتُلِفَ عَلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فِيهِ "
উসমান ইবন্ মুর্রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জমি ভাড়া দেয়ার ব্যাপারে কাসিম-এর নিকট জিজ্ঞেস করলে তিনি বলেন, রাফি ইবনু খাদীজ (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি ভাড়ায় দিতে নিষেধ করেছেন। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেন।
