৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৮৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ وَاسْمُهُ عُمَيْرُ بْنُ يَزِيدَ، قَالَ: أَرْسَلَنِي عَمِّي وَغُلَامًا لَهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَسْأَلُهُ عَنِ الْمُزَارَعَةِ؟ فَقَالَ: كَانَ ابْنُ عُمَرَ، لَا يَرَى بِهَا بَأْسًا، حَتَّى بَلَغَهُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ حَدِيثٌ فَلَقِيَهُ، فَقَالَ رَافِعٌ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي حَارِثَةَ فَرَأَى زَرْعًا، فَقَالَ: «مَا أَحْسَنَ زَرْعَ ظُهَيْرٍ؟» فَقَالُوا: لَيْسَ لِظُهَيْرٍ، فَقَالَ: «أَلَيْسَ أَرْضُ ظُهَيْرٍ؟» قَالُوا: بَلَى، وَلَكِنَّهُ أَزْرَعَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا زَرْعَكُمْ وَرُدُّوا إِلَيْهِ نَفَقَتَهُ»، قَالَ: فَأَخَذْنَا زَرْعَنَا، وَرَدَدْنَا إِلَيْهِ نَفَقَتَهُ «وَرَوَاهُ طَارِقُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدٍ وَاخْتُلِفَ عَلَيْهِ فِيهِ»

ইয়াহ্ইয়া ইবন্ আবু জা’ফর খাতমী তাঁর নাম উমায়র ইবন্ ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে আমার চাচা একটি দাস সাথে দিয়ে সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)-এর কাছে মুযারাআহ্ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাঠালে তিনি বললেন: ইবনু উমর (রাঃ) এটাকে খারাপ মনে করতেন না। পরে তিনি রাফি ইবনু খদীজ (রাঃ)-এর হাদীস জানার পর তার সাথে দেখা করলেন।রাফি (রাঃ) বললেন, নবী (ﷺ) 'হারিসাহ' গোত্রে আগমন করলে একটি ক্ষেত দেখলেন। তিনি (ﷺ) বললেন, যুহাইর-এর ক্ষেত কত সুন্দর! লোকসকল বললেন: হে আল্লাহর রাসূল! এটা যুহাইর-এর নয়। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন: এই জমি কি যুহাইর-এর নয়? তারা বললেন: হ্যাঁ, তবে, সে তা অন্যকে বর্গা চাষ করতে দিয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা নিজের ক্ষেত নিয়ে নাও এবং তার খরচ তাকে দিয়ে দাও। রাবী বলেন: আমরা ক্ষেত নিয়ে নিলাম, আর যা খরচ হয়েছিল, তা তাকে দিয়ে দিলাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন