৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৯০ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৯০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৯০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ طَارِقٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ، نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ، وَقَالَ: " إِنَّمَا يَزْرَعُ ثَلَاثَةٌ: رَجُلٌ لَهُ أَرْضٌ فَهُوَ يَزْرَعُهَا، أَوْ رَجُلٌ مُنِحَ أَرْضًا فَهُوَ يَزْرَعُ مَا مُنِحَ، أَوْ رَجُلٌ اسْتَكْرَى أَرْضًا بِذَهَبٍ أَوْ فِضَّةٍ «مَيَّزَهُ إِسْرَائِيلُ، عَنْ طَارِقٍ فَأَرْسَلَ الْكَلَامَ الْأَوَّلَ، وَجَعَلَ الْأَخِيرَ مِنْ قَوْلِ سَعِيدٍ»
ইয়াহ্ইয়া ইবন্ আবু জা’ফর খাতমী তাঁর নাম উমায়র ইবন্ ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) মুহাক্বালাহ্ এবং মুযাবানাহ্ করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বলেছেন: তিন প্রকার ব্যক্তি কৃষি করতে পারে।প্রথমত- যার জমি সে তা চাষ করবে।দ্বিতীয়ত- ঐ ব্যক্তি, যাকে জমি দান করা হয়েছে।তৃতীয়ত- ঐ ব্যক্তি, যে জমি সোনা ও রূপার বিনিময়ে বর্গা নিয়েছে।ইসরাঈল এ বর্ণনাটি ত্বারিক্ব-এর সূত্রে পৃথক করেছেন। তিনি প্রথমাংশকে মুরসাল বলেছেন। আর শেষাংশকে বলেছেন: এটি সা'ঈদ (ইবনু মুসাইয়্যাব)-এর নিজের কথা।
