৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৮৯১ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৮৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৮৯১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ طَارِقٍ، عَنْ سَعِيدٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ»، قَالَ سَعِيدٌ: فَذَكَرَهُ نَحْوَهُ، رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ طَارِقٍ
সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুহাক্বালাহ্ করতে নিষেধ করেছেন। সা'ঈদ (রহঃ) বলেন, রাবী অনুরূপ বর্ণনা করেছেন। সুফইয়ান আস্ সাওরী (রহঃ) ত্বারিক্ব-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
