৩৬/৪৫. অধ্যায়ঃ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৮৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৮৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَارِقٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ يَقُولُ: " لَا يُصْلِحُ الزَّرْعَ غَيْرُ ثَلَاثٍ: أَرْضٍ يَمْلِكُ رَقَبَتَهَا، أَوْ مِنْحَةٍ، أَوْ أَرْضٍ بَيْضَاءَ يَسْتَأْجِرُهَا بِذَهَبٍ أَوْ فِضَّةٍ " وَرَوَى الزُّهْرِيُّ الْكَلَامَ الْأَوَّلَ، عَنْ سَعِيدٍ فَأَرْسَلَهُ
সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ)-কে বলতে শুনেছি: তিন প্রকার ব্যক্তি ছাড়া অন্য কেউ চাষাবাদ করবে না। প্রথম প্রকার, ঐ ব্যক্তি যে জমির মালিক; দ্বিতীয় প্রকার, ঐ ব্যক্তি যাকে জমি দান করা হয়েছে এবং তৃতীয় প্রকার, ঐ ব্যক্তি যে বর্গা নিয়েছে। ইমাম যুহরী (রহঃ) সাঈদ (রহঃ) থেকে হাদীসের প্রথমাংশ মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।
