৩৬/৪৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯০৬ - বর্গাচাষ
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৯০৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯০৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ، عَنْ شُعَيْبٍ، قَالَ الزُّهْرِيُّ: كَانَ ابْنُ الْمُسَيِّبِ يَقُولُ: لَيْسَ بِاسْتِكْرَاءِ الْأَرْضِ بِالذَّهَبِ وَالْوَرِقِ بَأْسٌ، وَكَانَ رَافِعُ بْنُ خَدِيجٍ يُحَدِّثُ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» نَهَى عَنْ ذَلِكَ «وَافَقَهُ عَلَى إِرْسَالِهِ عَبْدُ الْكَرِيمِ بْنُ الْحَارِثِ»
শু'আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
যুহরী (রহঃ) বলেছেন, সা'ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) বলতেন: সোনা-রূপার বদলে জমি বর্গা দেয়ায় কোন সমস্যা নেই। আর রাফি' ইবনু খদীজ (রাঃ) বর্ণনা করেছেন: রাসূলুল্লাহ (ﷺ) তা করতে নিষেধ করেছেন। 'আবদুল কারীম ইবনুল হারিস (রহঃ) হাদীসটি মুরসাল হিসেবে বর্ণিত হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন।
