৩৬/৪৬. অধ্যায়ঃ
কৃষিচাষের সাথে সংশ্লিষ্ট শব্দাবলীর বর্ণনাগত ভিন্নতা
সুনানে নাসাঈ : ৩৯৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৩৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: لَمْ أَعْلَمْ شُرَيْحًا «كَانَ يَقْضِي فِي الْمُضَارِبِ إِلَّا بِقَضَاءَيْنِ كَانَ»، رُبَّمَا قَالَ: «لِلْمُضَارِبِ بَيِّنَتَكَ عَلَى مُصِيبَةٍ تُعْذَرُ بِهَا»، وَرُبَّمَا قَالَ لِصَاحِبِ الْمَالِ: «بَيِّنَتَكَ أَنَّ أَمِينَكَ خَائِنٌ، وَإِلَّا فَيَمِينُهُ بِاللَّهِ مَا خَانَكَ»
মুহাম্মদ (রহঃ) হতে বর্ণিতঃ
কুফার ক্বাযী শুরায়হ মুযারাবাহ চুক্তির ব্যবসায় দুই ধরনের আদেশ ছাড়া অন্য কোন আদেশ করতেন বলে আমার জানা নেই। কখনও তিনি মুযারাবাহ গ্রহীতাকে বলতেন: ঐ সমস্যার সপক্ষে তুমি সাক্ষী পেশ কর যাতে তোমাকে ক্ষতিপূরণ দিতে না হয়। আর কখনো তিনি তার মালিককে বলতেন: তুমি এই কথার সাক্ষী দাও যে, মুযারাবাহ গ্রহীতা তা খিয়ানাত করেছে, অথবা তুমি তার থেকে আল্লাহর শপথ নাও যে, সে তোমার খিয়ানাত করেনি।
