৩৭/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৪৯ - স্ত্রীর সাথে ব্যবহার
কোন ব্যক্তির এক স্ত্রীর চেয়ে অপর স্ত্রীকে অধিক ভালোবাসা
সুনানে আন-নাসায়ী : ৩৯৪৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৪৯
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ قَالَ: حَدَّثَنَا شَاذَانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُمَّ سَلَمَةَ لَا تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّهُ وَاللَّهِ مَا أَتَانِي الْوَحْيُ فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ إِلَّا هِيَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে উম্মু সালামাহ্! 'আয়িশাহ্-এর ব্যাপারে আমাকে কষ্ট দিও না। কেননা আল্লাহর শপথ, 'আয়িশাহ্ ব্যতীত তোমাদের স্ত্রীদের মধ্যে আর কারো লেপে থাকা অবস্থায় আমার নিকট ওহী নাযিল হয়নি।
