৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৭৬
সুনানে নাসাঈ : ৩৯৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৭৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا مَنَعُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই) বলে। যখন তারা তা বলবে, তখন তারা তাদের জানমাল আমার থেকে নিরাপদ করবে, তবে এ কালিমার হক ছাড়া। আর তাদের হিসাব মহান ও মহীয়ান আল্লাহর কাছে ন্যস্ত।
