৩৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৯৭৭
সুনানে নাসাঈ : ৩৯৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৭৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، وَعَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، مَنَعُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:"লা-ইলাহা ইল্লাল্লাহ" (আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই) না বলা পর্যন্ত আমাকে লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দেয়া হয়েছে। যদি তারা "লা-ইলাহা ইল্লাল্লাহ" বলে, তবে আমার হতে তাদের জানমাল নিরাপদ থাকবে তবে এর হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর উপর ন্যস্ত।
