৩৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৭৮ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৯৭৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৭৮
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِيَادِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " نُقَاتِلُ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ، حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, আমরা মানুষের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করব, যতক্ষণ না তারা বলে, 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' [আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই]। যখন তারা বলবে, 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ', তখন আমাদের জন্য তাদের জানমাল নিষিদ্ধ হয়ে যাবে, তবে ইসলামের হক ছাড়া। আর তাদের হিসাব আল্লাহর যিম্মায়।
