৩৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৭৯ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩৯৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৭৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَجُلٌ فَسَارَّهُ، فَقَالَ: «اقْتُلُوهُ»، ثُمَّ قَالَ: «أَيَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ؟» قَالَ: نَعَمْ، وَلَكِنَّمَا يَقُولُهَا تَعَوُّذًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَا تَقْتُلُوهُ، فَإِنَّمَا أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা নাবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে তাকে চুপিসারে কিছু বললে, তিনি বললেন: তোমরা তাকে হত্যা কর। এরপর তিনি (ﷺ) বলল: সে কি সাক্ষী দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই? তিনি বললেন: হ্যাঁ, কিন্তু সে তা বলে নিরাপত্তার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাকে হত্যা করো না। কেননা আমাকে হুকুম দেয়া হয়েছে যে, লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে, যতক্ষণ না তারা 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' [আল্লাহ ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই] বলে। যদি তারা তা বলে, তখন আমার হতে তাদের জানমালের হিফাযাত লাভ করবে তবে ইসলামের হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর যিম্মায় ন্যস্ত।
