৩৮/২. অধ্যায়ঃ

[মু'মিনের] রক্তের মর্যাদা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৯৭

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ الْأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: يَا رَبِّ، هَذَا قَتَلَنِي، فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: قَتَلْتُهُ لِتَكُونَ الْعِزَّةُ لَكَ، فَيَقُولُ: فَإِنَّهَا لِي. وَيَجِيءُ الرَّجُلُ آخِذًا بِيَدِ الرَّجُلِ فَيَقُولُ: إِنَّ هَذَا قَتَلَنِي، فَيَقُولُ اللَّهُ لَهُ: لِمَ قَتَلْتَهُ؟ فَيَقُولُ: لِتَكُونَ الْعِزَّةُ لِفُلَانٍ، فَيَقُولُ: إِنَّهَا لَيْسَتْ لِفُلَانٍ فَيَبُوءُ بِإِثْمِهِ "

আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, কেয়ামতের দিন এক ব্যক্তি অন্য ব্যক্তির হাত ধরে নিয়ে এসে বলবে : হে আমার প্রতিপালক! আমাকে এ ব্যক্তি হত্যা করেছিল। তখন আল্লাহ তা'আলা বলবেন: তুমি কেন তাকে হত্যা করেছিলে? সে ব্যক্তি বলবে: আমি তাকে হত্যা করেছিলাম আপনার গৌরব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আল্লাহ তা'আলা বলবেন নিশ্চয় গৌরব আমারই।এরপর অন্য ব্যক্তি আর জনৈক ব্যক্তির হাত ধরে নিয়ে এসে বলবে: হে আল্লাহ! আমাকে এ ব্যক্তি হত্যা করেছিল। আল্লাহ তা'আলা বলবেন: তুমি তাকে কেন হত্যা করেছিলে? সে ব্যক্তি বলবে: অমুক ব্যক্তির গৌরব প্রতিষ্ঠার জন্য। তখন আল্লাহ তা'আলা বলবেন : অমুক ব্যক্তির কোনই গৌরব নেই। এরপর সে তার গুনাহ বহন করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন