৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৩৯৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৯৯৮
خْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ أَخْبَرَنِي شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، قَالَ قَالَ جُنْدَبٌ حَدَّثَنِي فُلاَنٌ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَجِيءُ الْمَقْتُولُ بِقَاتِلِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي فَيَقُولُ قَتَلْتُهُ عَلَى مُلْكِ فُلاَنٍ " . قَالَ جُنْدَبٌ فَاتَّقِهَا
জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
অমুক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরে নিয়ে এসে বলবে, (হে আল্লাহ!) তাকে প্রশ্ন করুন, আমাকে সে কেন হত্যা করেছিল। সে বলবে, আমি তাকে হত্যা করেছিলাম অমুক ব্যক্তির ক্ষমতা বজায় রাখার জন্য। জুনদুব (রাঃ) বলেন, এ ধরনের অপরাধ থেকে তোমরা আত্মরক্ষা করো।
