৩৮/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৯৯৯ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
[মু‘মিনের] রক্তের মর্যাদা
সুনানে আন-নাসায়ী : ৩৯৯৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৯৯৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ سُئِلَ عَمَّنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا، ثُمَّ تَابَ وَآمَنَ، وَعَمِلَ صَالِحًا، ثُمَّ اهْتَدَى، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: وَأَنَّى لَهُ التَّوْبَةُ، سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَجِيءُ مُتَعَلِّقًا بِالْقَاتِلِ تَشْخَبُ أَوْدَاجُهُ دَمًا، فَيَقُولُ: أَيْ رَبِّ، سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي، ثُمَّ قَالَ: وَاللَّهِ لَقَدْ أَنْزَلَهَا اللَّهُ، ثُمَّ مَا نَسَخَهَا "
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সালিম ইবনু আবুল জা'দ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন, ইবনু 'আব্বাস (রাঃ)-এর কাছে ঐ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো, যে ব্যক্তি কোন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এরপর সে তওবা করে ঈমান এনেছে এবং নেক আমল করেছে ও হিদায়াত কবুল করেছে। ইবনু 'আব্বাস (রাঃ) বলেন: তার তওবা কি কবুল হবে? আমি তোমাদের নবী (ﷺ) কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আসবে, তখন তার শিরা হতে রক্ত ঝরতে থাকবে।অতঃপর সে বলবে : হে আমার প্রতিপালক! আপনি এ ব্যক্তিকে জিজ্ঞেস করুন, সে কেন আমাকে হত্যা করেছিল? ইবনু 'আব্বাস (রাঃ) বলেন : আল্লাহর শপথ! এ সম্পর্কে আল্লাহ তা'আলা নাজিল করেন, ["কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করলে, তার শাস্তি জাহান্নাম..." (সূরা আন্ নিসা ৪ : ৯৩)]; আর এরপর তা মানসুকহ্ করেননি।
