৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৪০০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০০
أَخْبَرَنِي أَزْهَرُ بْنُ جَمِيلٍ الْبَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: اخْتَلَفَ أَهْلُ الْكُوفَةِ فِي هَذِهِ الْآيَةِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] فَرَحَلْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ، فَقَالَ: «لَقَدْ أُنْزِلَتْ فِي آخِرِ مَا أُنْزِلَ ثُمَّ مَا نَسَخَهَا شَيْءٌ»
সাঈদ ইবন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
কুফাবাসীগণ وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا“যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে...""- (সূরা আন নিসা ৪: ৯৩) আয়াত সম্পর্কে মতবিরোধ করেন। ফলে আমি ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে এ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন: অবশ্যই এটি সর্বশেষ নাযিলকৃত আয়াতসমূহের অন্যতম একটি আয়াত, কোন আয়াত একে রহিত করেনি।
