৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৪০০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: هَلْ لِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ؟ قَالَ: «لَا»، وَقَرَأْتُ عَلَيْهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] قَالَ: «هَذِهِ آيَةٌ مَكِّيَّةٌ، نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ»، {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93]
সাঈদ ইবন জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলাম, যে ব্যক্তি কোন মুমিনকে জেনে বুঝে হত্যা করে তার তাওবা কবুল হবে কি? তিনি বললেন: না। আমি তার নিকট সূরা ফুরকান-এর আয়াত পাঠ করলাম,وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ“আর তারা আল্লাহর সাথে কোন ইলাহকে ডাকে না এবং আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না”- (সূরা আল ফুরকান ২৫: ৬৮) [এর পরে আছে, "তবে যারা তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ নেকী দ্বারা পরিবর্তন করে দেবেন”- (সূরা আল ফুরকান ২৫: ৬৮)]তিনি বলেন, এটি মাক্কী আয়াত আর এ আয়াতকে মাদানী আয়াতوَمَنْ يَّقْتُلْ مُّؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهٗ جَهَنَّمُ“কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম...""- (সূরা আন নিসা ৪: ৯৩) দ্বারা রহিত করেছে।'
