৩৮/২. অধ্যায়ঃ

[মু'মিনের] রক্তের মর্যাদা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০৩

أَخْبَرَنَا حَاجِبُ بْنُ سُلَيْمَانَ الْمَنْبِجِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي رَوَّادٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْأَعْلَى الثَّعْلِبِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ قَوْمًا كَانُوا قَتَلُوا، فَأَكْثَرُوا وَزَنَوْا، فَأَكْثَرُوا وَانْتَهَكُوا، فَأَتَوْا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا مُحَمَّدُ، إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو إِلَيْهِ لَحَسَنٌ، لَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68] إِلَى {فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ} [الفرقان: 70] قَالَ: «يُبَدِّلُ اللَّهُ شِرْكَهُمْ إِيمَانًا وَزِنَاهُمْ إِحْصَانًا وَنَزَلَتْ»: {قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ} [الزمر: 53] الْآيَةَ

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আরবের এক দল লোক যারা হত্যা করে, প্রচুর যিনা করে এবং অনেক অপরাধ করে, তারা নবী (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করল : হে মুহাম্মদ (ﷺ) আপনি যা বলেন এবং যেদিকে আমাদের আহ্বান করেন, তা অবশ্যই ভালো। তবুও বলুন, আমরা যা করেছি তার কি কোন কাফফারা আছে?তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন: “যারা আল্লাহর সাথে অন্য কোন মা'বূদকে ডাকে না, তবে তাদের গুনাহসমূহকে আল্লাহ নেকী দ্বারা পরিবর্তন করবেন, আর যিনাকে পবিত্রতায় পরিবর্তন করবেন..."- (সূরা আল-ফুরকান ২৫: ৬৮-৭০)।আর আরো নাযিল করেন: "তোমরা যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না"- (সূরা আয-জুমার ৩৯: ৫৩)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন