৩৮/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০০৪ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
[মু‘মিনের] রক্তের মর্যাদা
সুনানে আন-নাসায়ী : ৪০০৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০০৪
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي يَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَاسًا مِنْ أَهْلِ الشِّرْكِ أَتَوْا مُحَمَّدًا، فَقَالُوا: إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو إِلَيْهِ لَحَسَنٌ، لَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً، فَنَزَلَتْ: " {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68]، وَنَزَلَتْ: {قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ} [الزمر: 53] "
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
কতক মুশরিক রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন: আপনি যা বলেন এবং যেদিকে ডাকেন তা অতি উত্তম। আচ্ছা বলুন তো, আমরা যা করেছি তার কি কোন কাফফারা আছে? তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন: “যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না..."- (সূরা আল ফুরক্বান ২৫ : ৬৮)। আর "তোমরা যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না”- (সূরা আয যুমার ৪০ : ৫৩)।
