৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৪০০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ قَالَ: حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ عَمْرٍو، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَجِيءُ الْمَقْتُولُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ فِي يَدِهِ، وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا يَقُولُ: يَا رَبِّ، قَتَلَنِي، حَتَّى يُدْنِيَهُ مِنَ الْعَرْشِ " قَالَ: فَذَكَرُوا لِابْنِ عَبَّاسٍ التَّوْبَةَ، فَتَلَا هَذِهِ الْآيَةَ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] قَالَ: " مَا نُسِخَتْ مُنْذُ نَزَلَتْ: وَأَنَّى لَهُ التَّوْبَةُ "
ইবন আব্বাস (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, কেয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীর কপালের চুল ধরে নিয়ে উপস্থিত হবে, আর নিহতের শিরা হতে রক্ত প্রবাহিত হতে থাকবে। সে বলবে : হে আমার প্রতিপালক! এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। সে তাকে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে।রাবী বলেন : তখন মানুষেরা ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট তাওবার কথা উল্লেখ করলে তিনি তিলাওয়াত করলেন : وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا “কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলে..."- (সূরা আন্ নিসা ৪ : ৯৩)। তিনি আরো বললেন : এ আয়াত নাযিল হওয়ার পর রহিত হয়নি; কাজেই তার তাওবার সুযোগ কোথায়?
