৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৪০০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০৭
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدٍ فِي قَوْلِهِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] قَالَ: «نَزَلَتْ هَذِهِ الْآيَةُ بَعْدَ الَّتِي فِي تَبَارَكَ الْفُرْقَانِ بِثَمَانِيَةِ أَشْهُرٍ»، {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَدْخَلَ أَبُو الزِّنَادِ بَيْنَهُ وَبَيْنَ خَارِجَةَ مُجَالِدَ بْنَ عَوْفٍ»---[حكم الألباني] حسن صحيح ولفظ بستة أشهر أصح
যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
যায়দ (রাঃ) এ আয়াত সম্পর্কে বলেন: “যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার প্রতিদান জাহান্নাম..."- (সূরা আন-নিসা ৪: ৯৩)।আয়াতটি সূরা আল-ফুরকান-এর "আর তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না এবং আল্লাহ যাকে হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না..."- (সূরা আল-ফুরকান ২৫: ৬৮); এ আয়াতের আট মাস পর নাজিল হয়।আবু আবদুর রহমান [ইমাম নাসাঈ (রহঃ)] বলেন: আবু যিনাদ (রহঃ) তার এবং খারিজা-এর মাঝে মুজালিদ ইবন আওফ-কে অন্তর্ভুক্ত করেছেন।
