৩৮/২. অধ্যায়ঃ
[মু'মিনের] রক্তের মর্যাদা
সুনানে নাসাঈ : ৪০০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০০৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ مُسْلِمِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ مُجَالِدِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ خَارِجَةَ بْنَ زَيْدِ بْنِ ثَابِتٍ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: نَزَلَتْ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا} [النساء: 93] «أَشْفَقْنَا مِنْهَا، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْفُرْقَانِ»: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68]
যায়দ ইবন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
যখন এ আয়াত নাযিল হলো, “যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, যেখানে সে স্থায়ীভাবে থাকবে..." (সূরা আন নিসা : ৯৩); তখন আমরা ভীত-সন্ত্রস্ত হলাম।বিধায় সূরা আল ফুরকান-এর এ আয়াত নাযিল হয় "আর তারা আল্লাহর সাথে কোন ইলাহকে ডাকে না এবং আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না..." (সূরা আল ফুরকান : ৬৮)।
