৩৮/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০০৯ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
কাবীরাহ্ গুনাহের বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৪০০৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০০৯
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا بَقِيَّةُ قَالَ: حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، أَنَّ أَبَا رُهْمٍ السَّمَعِيَّ، حَدَّثَهُمْ، أَنَّ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ جَاءَ يَعْبُدُ اللَّهَ، وَلَا يُشْرِكُ بِهِ شَيْئًا، وَيُقِيمُ الصَّلَاةَ، وَيُؤْتِي الزَّكَاةَ، وَيَجْتَنِبُ الْكَبَائِرَ كَانَ لَهُ الْجَنَّةُ» فَسَأَلُوهُ عَنِ الْكَبَائِرِ، فَقَالَ: «الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ الْمُسْلِمَةِ، وَالْفِرَارُ يَوْمَ الزَّحْفِ»
আবু আইয়ূব আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শারীক করে না, সালাত ক্বায়িম করে, যাকাত আদায় করে এবং কাবীরাহ্ গুনাহ হতে বেঁচে থাকে, তার জন্য রয়েছে জান্নাত। তখন মানুষেরা জিজ্ঞেস করলেন: কাবীরাহ্ গুনাহ কি কি? তিনি (ﷺ) বললেন: আল্লাহর সাথে শারীক করা, মুসলিমদেরকে হত্যা করা, আর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের সময় যুদ্ধের ময়দান হতে পলায়ন করা।
