৩৮/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০১২ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
কাবীরাহ্ গুনাহের বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৪০১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০১২
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هَانِئٍ قَالَ: حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ سِنَانٍ، عَنْ حَدِيثِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ حَدَّثَهُ أَبُوهُ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْكَبَائِرُ؟ قَالَ: «هُنَّ سَبْعٌ، أَعْظَمُهُنَّ إِشْرَاكٌ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ بِغَيْرِ حَقٍّ، وَفِرَارٌ يَوْمَ الزَّحْفِ» مُخْتَصَرٌ
'উমায়র (রাঃ) হতে বর্ণিতঃ
'উবায়দ ইবনু 'উমায়র (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। আর তাঁর পিতা ছিলেন নাবী (ﷺ)-এর একজন সহাবী। তিনি বলেন: এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! কবিরা গুনাহ কি কি? তিনি বললেন: তা সাত প্রকারের পাপ। এর সবচাইতে বড় (গুনাহ) হলো, আল্লাহর সাথে শরিক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং যুদ্ধ করার সময় পলায়ন করা। [সংক্ষিপ্ত]
