৩৮/৪. অধ্যায়ঃ

সবচেয়ে বড় পাপের বর্ণনা; আর আবু ওয়ায়িল (রহিমাহুল্লাহ) থেকে ওয়াসিল (রহিমাহুল্লাহ) কর্তৃক বর্ণিত হাদীসটি সুফইয়ান (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ইয়াহ্ইয়া ও 'আবদুর রহমান-এর শাব্দিক ভিন্নতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০১৩

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ»

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ) সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি (ﷺ) বললেন : আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, যিনি তোমার সৃষ্টিকর্তা। আমি বললাম : এরপর কোনটি? তিনি (ﷺ) বললেন : তোমার সাথে খাদ্যে শরীক হবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। আমি বললাম : তারপর কোনটি? তিনি (ﷺ) বললেন : তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার যিনায় লিপ্ত হওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন