৩৮/৪. অধ্যায়ঃ
সবচেয়ে বড় পাপের বর্ণনা; আর আবু ওয়ায়িল (রহিমাহুল্লাহ) থেকে ওয়াসিল (রহিমাহুল্লাহ) কর্তৃক বর্ণিত হাদীসটি সুফইয়ান (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ইয়াহ্ইয়া ও 'আবদুর রহমান-এর শাব্দিক ভিন্নতা
সুনানে নাসাঈ : ৪০১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০১৪
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ»
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রসূল (ﷺ)! সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি (ﷺ) বললেন: আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যিনি তোমার সৃষ্টিকর্তা।আমি বললাম: এরপর কোনটি? তিনি (ﷺ) বললেন: তোমার সাথে খাদ্যে শরীক হবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা।আমি বললাম : তারপর কোনটি? তিনি (ﷺ) বললেন : তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার যিনায় লিপ্ত হওয়া।
