৩৮/৪. অধ্যায়ঃ

সবচেয়ে বড় পাপের বর্ণনা; আর আবু ওয়ায়িল (রহিমাহুল্লাহ) থেকে ওয়াসিল (রহিমাহুল্লাহ) কর্তৃক বর্ণিত হাদীসটি সুফইয়ান (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ইয়াহ্ইয়া ও 'আবদুর রহমান-এর শাব্দিক ভিন্নতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০১৫

أَخْبَرَنَا عَبْدَةُ قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «الشِّرْكُ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَأَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ، وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ الْفَقْرِ أَنْ يَأْكُلَ مَعَكَ»، ثُمَّ قَرَأَ عَبْدُ اللَّهِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68] قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ، وَالصَّوَابُ الَّذِي قَبْلَهُ، وَحَدِيثُ يَزِيدَ هَذَا خَطَأٌ، إِنَّمَا هُوَ وَاصِلٌ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম : সবচেয়ে গুরুতর পাপ কোনটি? তিনি (ﷺ) বললেন : আল্লাহর সাথে শরীক স্থাপন করা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনায় লিপ্ত হওয়া এবং দারিদ্র্যের ভয়ে তোমার সন্তান হত্যা করা, আর সে তোমার সাথে খাদ্যে অংশীদার হবে। এরপর আবদুল্লাহ (রাঃ) তিলাওয়াত করেন :وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ“যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না..."- (সূরা আল ফুরকান ২৫ : ৬৮)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন