৩৮/৫. অধ্যায়ঃ
যেসব কারণে একজন মুসলিমকে হত্যা করা বৈধ
সুনানে নাসাঈ : ৪০১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০১৬
خْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ، لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ إِلَّا ثَلَاثَةُ نَفَرٍ: التَّارِكُ لِلْإِسْلَامِ، مُفَارِقُ الْجَمَاعَةِ، وَالثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ " قَالَ الْأَعْمَشُ: فَحَدَّثْتُ بِهِ إِبْرَاهِيمَ، فَحَدَّثَنِي عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ بِمِثْلِهِ
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহর শপথ! যিনি ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, এমন কোন মুসলিমকে হত্যা করা হালাল নয়, যে সাক্ষ্য দেয় যে, ‘আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, আর আমি আল্লাহর রসূল’।তিন ব্যক্তি ছাড়া:(১) যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে মুসলিমদের দল হতে আলাদা হয়ে যায়;(২) বিবাহিত জিনাকारी;(৩) জীবনের বদলে জীবন (কিসাস)।
