৩৮/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪০১৭ - রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
যেসব কারণে একজন মুসলিমকে হত্যা করা বৈধ
সুনানে আন-নাসায়ী : ৪০১৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪০১৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ غَالِبٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ: أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانِهِ، أَوْ كَفَرَ بَعْدَ إِسْلَامِهِ، أَوِ النَّفْسُ بِالنَّفْسِ» وَقَفَهُ زُهَيْرٌ،
'আম্র ইবনু গালিব (রহঃ) হতে বর্ণিতঃ
'আয়িশাহ্ (রাঃ) বলেছেন: তুমি কি জান না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলিমকে হত্যা করা হালাল নয়। তবে যে বিবাহিত যিনাকারী, অথবা মুসলিম হওয়ার পর কাফির হওয়ার কারণে, কিংবা জীবনের বিনিময়ে জীবন।
