৩৮/৫. অধ্যায়ঃ
যেসব কারণে একজন মুসলিমকে হত্যা করা বৈধ
সুনানে নাসাঈ : ৪০১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০১৯
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ رَبِيعَةَ قَالَا: كُنَّا مَعَ عُثْمَانَ وَهُوَ مَحْصُورٌ، وَكُنَّا إِذَا دَخَلْنَا مَدْخَلًا نَسْمَعُ كَلَامَ مَنْ بِالْبَلَاطِ، فَدَخَلَ عُثْمَانُ يَوْمًا، ثُمَّ خَرَجَ، فَقَالَ: إِنَّهُمْ لَيَتَوَاعَدُونِّي بِالْقَتْلِ، قُلْنَا: يَكْفِيكَهُمُ اللَّهُ، قَالَ: فَلِمَ يَقْتُلُونِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: رَجُلٌ كَفَرَ بَعْدَ إِسْلَامِهِ، أَوْ زَنَى بَعْدَ إِحْصَانِهِ، أَوْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ «،» فَوَاللَّهِ مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ، وَلَا إِسْلَامٍ، وَلَا تَمَنَّيْتُ أَنَّ لِي بِدِينِي بَدَلًا مُنْذُ هَدَانِيَ اللَّهُ، وَلَا قَتَلْتُ نَفْسًا فَلِمَ يَقْتُلُونَنِي "
আবূ উমামা ইবন সাহল এবং আবদুল্লাহ ইবন আমর ইবন রবীআ (রহঃ) হতে বর্ণিতঃ
তারা উভয়ে বলেন, আমরা উসমান (রাঃ)-এর সাথে ছিলাম, তখন তিনি অবরুদ্ধ ছিলেন, আমরা যখন কোথাও প্রবেশ করতাম, তখন [মদীনার] বালাতের (নামক স্থানের) লোকেদের কথা শুনতাম।একদিন উসমান (রাঃ) ভিতরে আসলেন, এরপর বের হয়ে তিনি বললেন: তারা আমাকে হত্যা করতে চায়। আমরা বললাম: আপনার জন্য আল্লাহ তা‘আলাই যথেষ্ট। তিনি বললেন: তারা আমাকে কি কারণে হত্যা করতে চায়?আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন মুসলিমকে তিন কারণ ছাড়া হত্যা করা হালাল নয়:(১) কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কাফির হলে, অথবা(২) বিবাহ করার পর যিনা করলে, অথবা(৩) হত্যার কিসাস ছাড়া কাউকে হত্যা করলে।আর আল্লাহর শপথ! না আমি জাহিলী যুগে যিনা করেছি, না ইসলাম গ্রহণের পর। আর যেদিন আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন সেদিন থেকে আমি কখনো ধর্ম ত্যাগের ইচ্ছাও পোষণ করিনি। আর আমি কাউকে হত্যাও করিনি, তবুও তারা কেন আমাকে হত্যা করতে চায়?
