৩৮/৬. অধ্যায়ঃ

যে মুসলিমদের দল থেকে পৃথক হবে, তাকে হত্যা করা সম্পর্কে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪০২০

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَرْدَانِبَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ الْأَشْجَعِيِّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ النَّاسَ، فَقَالَ: «إِنَّهُ سَيَكُونُ بَعْدِي هَنَاتٌ وَهَنَاتٌ، فَمَنْ رَأَيْتُمُوهُ فَارَقَ الْجَمَاعَةَ، أَوْ يُرِيدُ يُفَرِّقُ أَمْرَ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَائِنًا مَنْ كَانَ فَاقْتُلُوهُ، فَإِنَّ يَدَ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ، فَإِنَّ الشَّيْطَانَ مَعَ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ يَرْكُضُ»

আরফাযা ইবন শুরায়হ্ আশজা‘ঈ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে মিম্বারের উপর লোকদের উদ্দেশে ভাষণ দিতে দেখেছি। তিনি (ﷺ) বললেন: আমার পরে অনেক ফিতনা দেখা দেবে, তখন তোমরা যাকে মুসলিমদের দল হতে বিচ্ছিন্ন হতে দেখবে, অথবা উম্মাতে মুহাম্মাদ (ﷺ) এর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চাইছে বলে দেখবে; সে যে-ই হোক, তাকে হত্যা করবে। কেননা আল্লাহর রহমতের হাত মুসলিম জামা‘আতের উপর রয়েছে। আর যে ব্যক্তি জামা‘আত হতে বিচ্ছিন্ন হয়ে যায়, শয়তান তার সাথী হয় এবং তাকে লাথি মেরে মেরে তাড়িয়ে নিয়ে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন